দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষেও ইবির ৭০ শতাংশই খালি

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ৭০ শতাংশ আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট দুই হাজার ৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তির কথা রয়েছে। তবে মাত্র ৬২০ জন ভর্তি হয়েছেন। এখনও ফাঁকা রয়েছে এক হাজার ৪৭৫টি আসন। 

আসন খালি থাকার কারণে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র জানায়, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।

এরপরও আসন খালি থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এ সম্পর্কিত যাবতীয় তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এবারের ভর্তি প্রক্রিয়াটি একটু জটিল। কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমরা শিগগির ভর্তি কমিটির একটি মিটিং করবো। বিষয়টি কীভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close