তালা খুলল কুবির রেজিস্ট্রার দপ্তরের

২৪ জানুয়ারি ২০২২, ১০:২৪ PM
তালা খুলল কুবির রেজিস্ট্রার দপ্তরের

তালা খুলল কুবির রেজিস্ট্রার দপ্তরের © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক থেকে হওয়া রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণ ও কর্মকর্তা থেকে রেজিস্ট্রার দেয়ার দাবিতে চলমান কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীরা।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তারা রেজিস্ট্রার দপ্তরের তালা খুলে দেন। তবে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে কর্মকর্তা থেকে রেজিস্ট্রারের দেওয়া না হলে ৭ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

আরও পড়ুন: আন্দোলনকারীদের বিকাশ-রকেটসহ সব একাউন্ট বন্ধ

সোমবার সকাল ১০ টায় চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের নিয়ে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাস রুমে শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ ও শাখা ছাত্রলীগ সভাপতি উপস্থিত ছিলেন।

কর্মকর্তা সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক বিবেচনা করে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৬ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার পরিবর্তন করা না হলে আমরা আবার আন্দোলনে যাব। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের অন্যান্য উত্থাপিত দাবিসমূহ আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে সিন্ডিকেট মিটিং করে বাস্তবায়ন করার দাবি জানান তারা।

আরও পড়ুন: কলা খেয়ে গিনেস বুকে নাম লেখালেন দশম শ্রেণির ছাত্র

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নতুন উপাচার্য যোগদান করলে তাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় শিক্ষক থেকে রেজিস্ট্রার হওয়া অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণ দাবি করে তার দফতরে তালা লাগিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬