ইবির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

২০ জানুয়ারি ২০২২, ১২:১৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্যে থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তিন ইউনিটের দ্বিতীয় মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৮৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭৪ জন এবং ‘সি’ ইউনিটে ৩৬১ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। আগামী ২৪ জানুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে তিন ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। এতে মোট ২০৯৫টি আসনের মধ্যে ১৭৪৫টি আসন খালি থাকে।

দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬