বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন কুবির ২ শিক্ষক

১৮ ডিসেম্বর ২০২১, ০৯:৩৬ PM
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন কুবির দুই শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন কুবির দুই শিক্ষক © ফাইল ছবি

২০২১-২০২২ অর্থ বছরের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষক। এ অর্থ বছরে মন্ত্রণালয়টির 'বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি' খাত থেকে তারা এ বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এ বছর ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ঢাবির ৬৫ শিক্ষক

ফেলোশিপ পাওয়া শিক্ষকরা হলেন- রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মাজেদ পাটওয়ারি এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ। মনোনীত শিক্ষকগণ তাদের গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকা পাবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ অনুদান প্রদান করা হয়।

পড়ুন: ৬৪ জেলা ঘুরে ঢাবি ছাত্রের দৃষ্টি এখন বিশ্বভ্রমণে

প্রতি বছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ছয়টি গ্রুপে গবেষণা অনুদান দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ দেওয়াই এই ফেলোশিপের মূল উদ্দেশ্য।

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950