আহত সেই ছাত্রকে দেখতে মেডিকেলে গেলেন ইবি উপাচার্য

০৮ ডিসেম্বর ২০২১, ১১:১৯ PM
আহত ছাত্রের চিকিৎসার খোঁজখবর নেন ইবি উপাচার্য

আহত ছাত্রের চিকিৎসার খোঁজখবর নেন ইবি উপাচার্য © টিডিসি ফটো

স্থানীয়দের হামলায় গুরুতর আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা সাহিত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামাল উদ্দীনকে দেখতে মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আজ বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল সেন্টারে যান তিনি। এসময় তিনি আহত ছাত্রের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে চার দফা দাবি উপস্থাপন করা হয়। তাদের দাবি সমূহ, হামলাকারী ইবির কর্মকর্তা জাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্থায়ী বহিস্কার করতে হবে, সে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনী ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে মেসে অবস্থানর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্রাবাসগুলোর ভাড়া নিরাপত্তা ও নানাবিধ সমস্যা সহজে সমন্বিতভাবে সমাধান করার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে মেস মালিক সমিতি গঠন করতে হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close