কাল ৪৩ বছরে পা দেবে ইবি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

২১ নভেম্বর ২০২১, ০৯:১১ PM
বিভিন্ন রঙের আলোর জলকানিতে আলোকিত হয়েছে ক্যাম্পাস

বিভিন্ন রঙের আলোর জলকানিতে আলোকিত হয়েছে ক্যাম্পাস © টিডিসি ফটো

আগামীকাল সোমবার (২২ নভেম্বর) ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৩তম প্রতিষ্ঠাবর্ষিকী। ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পা দেবে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে বিভিন্ন রঙের আলোর জলকানিতে আলোকিত হয়েছে ক্যাম্পাস। আবাসিক হল গুলো যেন সেজেছে নববধূর সাজে। এছাড়া বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে ১৫ হাজার ৩৮৪ শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যাদের মধ্যে ছাত্র ১০ হাজার ২৯১ এবং ছাত্রী ৫ হাজার ৯৩ জন। বর্তমানে ৩৯০ জন শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। এছাড়াও ৪৬৮ জন কর্মকর্তা, ১৫২ জন সহায়ক কর্মচারী এবং ১৭১ জন সাধারণ কর্মচারী কর্মরত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ থাকতে হবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেত চাই।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬