কুবিতে সাংবাদিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন

২১ নভেম্বর ২০২১, ০৫:২৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যালয় উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যালয় উদ্বোধন © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যালয় উদ্বোধন ও বার্ষিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সমিতির নতুন কার্যালয়ে ফিতা ও কেক কেটে কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় সংবাদকর্মীদের বার্ষিক রিপোটার্স অ্যাওয়ার্ড ও ফটো কন্টেস্ট-এ বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তানভীর সাবিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, যমুনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মারুফ আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অমিত মজুমদার, বিজনেস স্টার্ডাডের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, তোমরা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে। কেননা তরুণ বয়সে যদি সত্য বলার অভ্যাস করতে না পারো, আমাদের বয়েেস এসে তা আর সম্ভব হবে না। মনে রাখবা, পেশী আর গায়ের জোরে কখনো কোনো কিছু আদায় করা যায় না । বর্তমান প্রশাসন অনেক আন্তরিক তোমাদের যে কোনো যৌক্তিক চাওয়া আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দিতে বাধ্য ।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। নিজেদের জায়গায় ঠিক থেকে কাজ করে যেতে হবে। কোন ঘটনাকেই ছাড় দেয়া যাবে না। বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বললেও যেন ছাড় না দেয়া হয়। মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, যাদের শুরুটা সুন্দর হয় তাদের শেষটাও ভালো হবে। আজকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কার্যালয়ের শুরু হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটির যাত্রা শুভ হোক। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যেতে হবে।

এসময় সাংবাদিক সমিতির ফটো কন্টেস্টে বিজয়ী ১০ জন ফটোগ্রাফারকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংবাদিক সমিতির সেরা উদীয়মান ও রিপোর্টাস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা রিপোর্টার ক্যাটাগরিতে বিজয়ী হন মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল সবুজ। রিপোর্টার অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে সেরা ৩ জন রিপোর্টার হলেন ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ, বাংলাদেশ পোষ্টের প্রতিনিধি মহিউদ্দিন মাহি এবং সময়ের আলোর প্রতিনিধি এবিএস ফরহাদ। সেরা উদীয়মান প্রতিবেদক হন নয়া শতাব্দীর প্রতিনিধি মানছুর আলম অন্তর, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি জুবায়ের রহমান ও কুমিল্লা টাইমসের প্রতিনিধি রকিবুল হাসান।

৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৮ মাস অনুপস্থিত ছিলেন ডিসি, পরে বরখাস্ত
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি, কাজ থেকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লে শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যা…
  • ১৩ নভেম্বর ২০২৬
দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950