হাফ ভাড়ার দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৮ নভেম্বর ২০২১, ১০:৩৫ AM
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের বাজে ব্যবহার বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে এ কর্মসূচি শুরু করে তারা। 

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও তা নেওয়া হচ্ছে না। হাফ ভাড়া দিতে গেলে বাসের চালক ও সুপারভাইজাররা খারাপ ব্যবহার করেন। এজন্য গাড়ি আটকে রাখা হয়েছে।

তারা জানান, বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে। হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস ছাড়া হবে না।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজ শিক্ষক ও নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ সন্ধ্যায় পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে হাফ পাশের ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে তারা কর্মসূচি শেষ করেন।

এ সময় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে শনিবার ( ২০ নভেম্বর) থেকে ফের কর্মসূচী পালন করা হবে।

প্রসঙ্গত, সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও এ সময় কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটায়নি শিক্ষার্থীরা।

চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬