জবির স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে পারবে ২৭৬৫ শিক্ষার্থী

১৭ নভেম্বর ২০২১, ০২:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মোট ২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এবং এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ৬০০ টাকা ফি দিয়ে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে বিষয় নির্বাচন এবং কোটা-সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। এরপর মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ১৩টি বিভাগে মোট ৮২৫ জন। কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসভুক্ত মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে দুই ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০ জন। বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে মোট ৫২০ জন এবং বিশেষায়িত চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষার্থীর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমন্বিত ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট তথ্য দিয়ে লগইন করতে হবে।

আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে বিষয় নির্বাচন এবং কোটা-সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। এরপর মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬