ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন ইবি শিক্ষক

১৭ নভেম্বর ২০২১, ০৯:৫৫ AM
ছাত্রীর ছেলে কোলে নিয়ে শিক্ষক

ছাত্রীর ছেলে কোলে নিয়ে শিক্ষক © ছবি : সংগৃহীত

সন্তানকে নিয়ে ক্লাস করছিলেন এক ছাত্রী। কিন্তু কিছুক্ষণ পরপরই বিরক্ত করছিলো সে। এতে মনোযোগ বিঘ্নিত হচ্ছিলো ছাত্রীর। বিষয়টি চোখে পড়ে ক্লাস শিক্ষকের।

সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে তুলে নেন তিনি। বাকি সময়টা তাকে কোলে নিয়েই ক্লাস করান। ঘটনাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগের দ্বিতীয় বর্ষের বেসিক ইংলিশের ক্লাস নিতে আসেন অধ্যাপক ড. কামরুজ্জামান। ক্লাস নেওয়ার সময় ছাত্রীর দেড় বছরের ছেলে আবরারের দিকে দৃষ্টি যায় তার। এরপর তিনি তাকে কোলে নিয়ে পুরো ক্লাস করান। আর সেই ছবি ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন অলি নামের এক শিক্ষার্থী। 

করোনার আগে বিয়ে হয় ওই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা তাসকিয়ার। দেড় বছর পর সশরীরে ক্লাস শুরু হলে সন্তানকে সঙ্গে নিয়েই তিনি ক্লাসে আসেন।

এ বিষয়ে ড. কামরুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করি। আজ ক্লাস নেওয়ার সময় দেখি, আমার ছাত্রী সন্তান নিয়ে ক্লাসে এসেছেন। তার সুবিধার্থে আমি বাচ্চাটিকে কোলে নিয়ে ক্লাস করাই। আমি মনে করি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কটি সৌহার্দপূর্ণ হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও আগ্রহী হবে।

হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালকসহ দুই বন্ধু নিহত
  • ১৭ মার্চ ২০২৬
ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পকে ‘ভুল পথে পরিচালিত …
  • ১৭ মার্চ ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শ…
  • ১৭ মার্চ ২০২৬
জুলাই গণ-আন্দোলন: ন্যারেটিভ, সংবিধান ও রাষ্ট্রীয় বৈধতা
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence