কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বন্ধু’র দায়িত্ব হস্তান্তর

১৬ নভেম্বর ২০২১, ০৮:০০ PM
‘বন্ধু’র দায়িত্ব হস্তান্তর

‘বন্ধু’র দায়িত্ব হস্তান্তর © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন মাঠে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বন্ধু’র শোভাযাত্রা 

সংগঠটির সাধারণ সম্পাদক শাখাওয়াত শাওনের সঞ্চালনায় ও সভাপতি মো. আবেদীন কবীরের সভাপতিত্বে স্বাস্থ্যকথা বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যারা নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে দাড়ায়, তারা জীবনে সফল হবে। রক্ত দেওয়া বড় একটি কঠিন ও মহৎ কাজ। যারা রক্ত দিতে জানে তারাই পরিশ্রমী। আর পরিশ্রমীরাই সফলতা লাভ করে।  রক্ত দেওয়ার সাহসই প্রকৃত সাহস, যারা রক্ত দেয় তারাই প্রকৃত বীর।’ 

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘করোনার এসময় ১২০০ ব্যাগ মত রক্ত দেওয়া ও সংগ্রহ করা মহৎ একটা কাজ। যারা বন্ধু সংগঠনের কাজ করে তারা অবশ্যই অন্যদের থেকে পড়াশুনায় বেশি মেধাবী ও পরিশ্রমী বলে আমি বিশ্বাস করি।’ 

পরে অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এ সময় অতিথিদের সম্মাননা স্বারক তুলে দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, লোক প্রাশাসন বিভাগের সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, সংগঠনের মডারেটর সাইদুল আল আমিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950