কুবি ভাষা সাহিত্য পরিষদের ভিপি নূর উদ্দিন, জিএস মাসুদ

১৬ নভেম্বর ২০২১, ০৫:৫২ PM
নুর উদ্দিন (রাসেল) ও মাসুদ আলম

নুর উদ্দিন (রাসেল) ও মাসুদ আলম © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা সাহিত্য পরিষদের ২০২১-২২ সেশনের সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নূর উদ্দিন (রাসেল) ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ আলম।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মোকাদ্দেস-উল-আলম, সহযোগী অধ্যাপক, নির্বাচন কমিশনার ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ও নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত এই কমিটিতে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকবর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. লিটন মিয়া, ক্রীড়া সম্পাদক পদে তানভীরুল আবরার, প্রচার সম্পাদক পদে ওমর ফারুক, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রুবেল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক নাইম মিয়া এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে সালাহ্উদ্দিন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, যে ৭ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬