অফিসে গিয়ে জবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

১৫ নভেম্বর ২০২১, ০৫:২৮ PM
সাধারণ ডায়েরির ছবি

সাধারণ ডায়েরির ছবি © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: রাইসুল ইসলামকে অফিসে এসে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার (১৫ নভেম্বর) রাজধনীর কোতোয়ালী থানায় নিজের নিরাপত্তার চেয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি ডায়েরিতে অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ মো: আব্দুল গাফ্ফার ও মো: শাহজাহান নামের দুই ভাই কেরাণীগঞ্জে ওই শিক্ষকের বাসার এলাকায় অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছে। শিক্ষক এর প্রতিবাদ করায় গত ১২ নভেম্বর কেরানীগঞ্জের তাকে হত্যার হুমকি দেন। পরেরদিন ১৩ নভেম্বর বেলা ২.৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের সামনে আবারও অফিসে এসে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা।

তিনি আরও উল্লেখ করেন, এই দুই ভাইয়ের নামে বেশকিছু মামলা চলমান। তারা আমাকে অফিসে এসে মারার হুমকি প্রদান করেছে তাই কোতোয়ালী থানায় জিডি করেছি৷

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক সহকারী অধ্যাপক মো: রাইসুল ইসলাম বলেন, আমাকে নিজ কক্ষে এসে হুমকি দিয়ে গেছে পরবর্তীতে আবারও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের সামনে হুমকি দিল। আমি আইনের কাছে নিরাপত্তা চাচ্ছি। তবে অভিযুক্ত মো: শাহজাহানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, জিডির বিষয়টি জেনে দেখতে হবে। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন,  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি প্রদানের ঘটনায় থানায় জিডি হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে যেকোন প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা করব পাশাপাশি পুলিশের সাথেও যোগাযোগ করব।

এনটিআরসিএর নিয়োগ: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও …
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬