জাককানইবির ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেলেন অধ্যাপক জালাল উদ্দিন

১৪ নভেম্বর ২০২১, ০৫:১৩ PM
অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিন

অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিন © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ এ আদেশ জারি করে। 

মাউশির উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা ওই আদেশে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬- এর ১০(৩) অনুযায়ী জাককানইবি উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এর আগে, চার বছরের দায়িত্ব পালন শেষে শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের মেয়াদ পূর্ণ হয়। ২০১৭ সালের ১৪ নভেম্বর উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফিজ।  

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950