সাত কলেজ

ভর্তি পরীক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করল ঢাকা কলেজ ছাত্রদল

১৩ নভেম্বর ২০২১, ০১:২২ PM
শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল।

শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল। © টিডিসি ছবি

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজে আগত শিক্ষার্থীদের লাল গোলাপ ও কলম দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।

এ সময় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মামুনুর রহমান বলেন, ঢাকা কলেজ ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থাকে, আছে এবং থাকবে ইনশাআল্লাহ্‌। ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের সহাবস্থান নেই। আমরা চাই ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান থাকবে এবং সবাই সবার মতো রাজনৈতিক চর্চা করবে কিন্তু বর্তমান ক্ষমতাশীন ছাত্রসংগঠন ছাত্রলীগ বিরোধী কোনো ছাত্রসংগঠনকে ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা করতে দেয় না। সাধারণ ছাত্রদের কোনো অধিকার নিয়ে তারা কথা বলে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মৃধা মো. মাসুদ রানা, সাবেক যুগ্ম-সম্পাদক আকরাম হোসেন তারেক, সজিব চৌধুরী, শরীফ হোসেন, সদস্য সচিব প্রার্থী মামুনুর রহমান (মামুন) সাবেক সহ-সাধারণ সম্পাদক, মেহেদি হাসান মাহি, ইমদাদুল হক তুষার, আব্দুস সবুর, আবু রায়হান, গালিব, ওবায়দুর রহমান শিবলী, আবু হেনা মোস্তফা রাজিব, কিসান ইকরিতসহ প্রায় ২৫/৩০ জন ছাত্রদল নেতাকর্মী।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬