খিলগাঁও মডেল কলেজের লিফট ছিঁড়ে আহত ২৯

১২ নভেম্বর ২০২১, ০২:১৫ PM
রাজধানীর খিলগাঁও মডেল কলেজ

রাজধানীর খিলগাঁও মডেল কলেজ © ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও মডেল কলেজের লিফট ছিঁড়ে ২৯ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লিফট ভেঙে তাদের উদ্ধার করে। আহতরা সবাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা।

আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লিফট ছিঁড়ে আহত এক পরীক্ষার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ছিল আজ। আমরা পরীক্ষার্থীরা সকাল ১০টায় খিলগাঁও মডেল কলেজের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেই। ১১টায় পরীক্ষা শেষ হলে আমরা বের হয়ে যাই। ওই কেন্দ্রের একটি ভবনের আটতলা থেকে ২১ জনের ধারণক্ষতা সম্পন্ন একটি লিফটে আমরা ২০ জন পরীক্ষার্থী উঠি।

লিফটে থাকা আর এক ব্যক্তি জানান, লিফটি একতলা নিচে নামতেই আরও ৮-৯ জন শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা উঠেন। ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে লিফটি নিচের দিকে নামার সময় দোতলা ও তিনতলার মাঝামাঝি আসতেই ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে আমরা সবাই কমবেশি হয়। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের উদ্ধার করে।

মানসসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্য…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬