জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

১২ নভেম্বর ২০২১, ১১:৫৩ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের আইআইটির অধীনে ‘এইচ’ ও আইবিএ জেইউ-র অধীনে ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

‘এইচ’ ইউনিটের আসন সংখ্যা ৫৬টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ২৩ হাজার ৩১৬ জন।

‘জি’ ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৫টি এবং মেয়েদের জন্যও ২৫টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৮৯৬ জন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬