রিসার্চ গ্র্যান্ট পেলেন ববির শিক্ষক ড. রহিমা নাসরিন

১১ নভেম্বর ২০২১, ০৯:০৬ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন বিশ্বখ্যাত দি ওয়ার্ল্ড অ্যাক্যাডেমি অফ সায়েন্সেস’র রিসার্চ গ্রান্ট পেয়েছেন। তিনি ২০২১ সালে ম্যাটেরিয়াল সায়েন্সে গবেষণা করার জন্য এ রিসার্চ গ্রান্ট পেয়েছেন।

গতকাল বুধবার (১০ নভেম্বর) একটি ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দ্য ওয়ার্ল্ড অ্যাক্যাডেমি অফ সায়েন্সে কর্তৃপক্ষ।

বরিশাল বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আছে রিসার্চ ফান্ড ও ল্যাবের সীমাবদ্ধতা। এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজকে বিশ্বমানে উন্নীত করতে পর্যাপ্ত রিসার্চ ফেসিলিটি প্রয়োজন, প্রয়োজন উন্নত মানের রিসার্চ ল্যাব। সেই লক্ষ্যে টোয়াজ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম- ২০২১ এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান ড. রহিমা নাসরিন একটি রিসার্চ প্রজেক্ট প্রপোজাল পাঠিয়েছিলেন যা টোয়াজ সিলেকশন কমিটি নির্বাচিত ও প্রশংসিত হয়েছে এবং তিনি ১৪ লাখ টাকার একটি রিসার্চ গ্রান্ট পাচ্ছেন।

এর ফলে ডক্টর রহিমা নাসরিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটি রিসার্চ ল্যাব’র যাত্রা শুরু হবে।

এ বিষয়ে ডক্টর রহিমা নাসরিন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক্সপেরিমেন্টাল গবেষণা রিসার্চ ল্যাব ব্যতীত সম্ভব হয়ে উঠে না। ল্যাব ফেসিলিটি না থাকায় প্রায়শই শিক্ষার্থীদেরকে এক্সপেরিমেন্টাল কাজে অন্য বিশ্ববিদ্যালয় বা রিসার্চ ল্যাবের দ্বারস্থ হতে হয় সে ক্ষেত্রে তাদের সময় ও অর্থ ব্যয় এবং অন্যান্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এ অবস্থার উত্তরণে প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করে ল্যাব নির্মাণের উদ্যোগ নিতে হবে শিক্ষকদেরকেই। হাজার মাইলের যাত্রা এক কদম দিয়ে শুরু হয়। সুতরাং বারংবার চেষ্টাই যেকোনো উদ্যোগে আনে সফলতা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন স্যার এ ব্যাপারে আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। বিশ্ব বিজ্ঞান একাডেমির মতো স্বনামধন্য একাডেমি থেকে এই রিসার্চ গ্রান্ট পাওয়ায় আমি সম্মানিত ও অনুপ্রাণিত। আশা করছি এই ল্যাব নির্মিত হলে শিক্ষার্থীদের গবেষণা কাজ অনেকটা ত্বরান্বিত হবে যা বিশ্ববিদ্যালয়ের জন্য বয়ে আনবে সুনাম ও সফলতা।

উল্লেখ্য, দি ওয়ার্ল্ড অ্যাক্যাডেমি অফ সায়েন্সেস (টোয়াজ) একটি বিশ্বব্যাপী বিজ্ঞান একাডেমি যা ইতালির ট্রাইস্টে অবস্থিত। ১৯৮৩ সালে নোবেলজয়ী বিজ্ঞানী প্রফেসর ড. আব্দুস সালাম এর নেতৃত্বে বিশিষ্ট বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত এ একাডেমি উন্নয়নশীল বিশ্বের সমৃদ্ধির জন্য বিজ্ঞান ও প্রকৌশলকে এগিয়ে নিতে কাজ করে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950