ইবিতে বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান দিবস পালন

১০ নভেম্বর ২০২১, ০৪:৪৪ PM
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে শোভাযাত্রায় ইবির শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে শোভাযাত্রায় ইবির শিক্ষক-শিক্ষার্থীরা © সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ যৌথভাবে পালন করে দিবসটি। 

এ উপলক্ষ্যে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ব্যবসায় ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন এবং বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. অরবিন্দ সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন এবং অধ্যাপক জাকির হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

দিবসটি উপলক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই দিবসটি পালন করা হয়ে থাকে।  

পেশাদার হিসাববিদদের অংশগ্রহণে প্রতিবছর ১০ নভেম্বর পালন করা হয় আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। আর বাংলাদেশে এর পালন শুরু হয় ২০১৭ সাল থেকে। বাংলাদেশে এ বছর আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন করা হয়েছে।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬