খুবিতে সুন্দরী গাছ রোপণ

০৯ নভেম্বর ২০২১, ০৬:৫৯ PM
খুবিতে বৃক্ষরোপণ

খুবিতে বৃক্ষরোপণ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) লেকের ধারে গত ২০ বছর আগে লাগানো সুন্দরী গাছের চারা প্রত্যাশা অনুযায়ী বেড়ে উঠেছে, সুন্দরবনের সুন্দরী গাছের মতো স্বাভাবিক উচ্চতায়ও পৌঁছেছে।

ক্যাম্পাসে সুন্দরী গাছ যথাযথভাবে বেড়ে ওঠায় খুবি ক্যাম্পাসে সুন্দরবনের আরও কয়েকটি প্রজাতির চারা রোপণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে লেকের ধারে সুন্দরবনের কেওড়া, ওড়া ও গোলপাতা গাছের চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকের মাটি, পানি ও পরিবেশে এগুলোর বৃদ্ধি প্রবণতা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য এ গাছ লাগানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান।

আনুষ্ঠানিকভাবে এগুলো রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম ও বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন।

এ সময় বিজিই ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬