অবরোধ প্রত্যাহার করলো সাত কলেজ শিক্ষার্থীরা

০৯ নভেম্বর ২০২১, ০৫:১০ PM
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি ফটো

বিশেষ পরিক্ষার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে৷

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকের সাড়ে ৩টায় অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা ৷ এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক।

তারা জানান, বিশেষ পরীক্ষার বিষয়ে বিবেচনা করা হবে এবং আগামীকাল বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষদের জরুরী সভা করা হবে ৷ এরপর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাতার করে নেয়৷

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান কেয়া বলেন, শিক্ষকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে, আগামীকাল সাত কলেজের অধ্যক্ষ মিলে মিটিং করবেন৷ মিটিংয়ে আমাদের পক্ষে সিদ্ধান্ত না আসলে বৃহস্পতিবার সকালে আবারও আন্দোলনে নামবো ৷

এর আগে মঙ্গলবার দুপুর একটায় বিশেষ পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা ৷ দুই ঘন্টা নীলক্ষেত মোড় অবরোধের ফলে আশেপাশেরর এলাকায় তীব্র যানজট তৈরী হয়৷

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬