সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে অবরোধ

০৯ নভেম্বর ২০২১, ০১:২৬ PM
দুপুর একটার দিকে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে শিক্ষার্থীরা

দুপুর একটার দিকে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

দ্রুত বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীরা সবাই সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটার দিকে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে এসব শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের ‘ঢাবির প্রহসন মানিনা মানবোনা’ ‘বিশেষ পরীক্ষা নিতে হবে নিতে হবে’ স্লোগান দিতে দেখা যায়। অবরোধের ফলে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি।

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আল-আমিন হোসেন বলেন, ইতোপূর্বেও আমরা সাত কলেজের সমন্বয়ক এর সাথে দেখা করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দ্রুত সমাধান করা হবে। কিন্তু আমরা বাস্তবে দেখেছি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজও আমরা তার কাছে গিয়েছিলাম তিনি আমাদেরকে বের করে দিয়েছেন। তাই আমরা সমাধান চেয়ে সড়ক অবরোধ করেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলেও জানান এ শিক্ষার্থী।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬