ধর্মঘটেও চলছে ইবির বাস

০৬ নভেম্বর ২০২১, ০৯:৪৬ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন সেবা যথারীতি চালু থাকবে। পূর্ব নির্ধারিত সময় ও রুটে বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ চলছে। শনিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে। তাই চলমান ধর্মঘটেও বিশ্ববিদ্যালয়ের সকলের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব ও ভাড়া করা সকল গাড়ি চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগের সময়সূচী অনুযায়ী বাসগুলো যাতায়াত করছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার থেকে সারাদেশে ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটে বাস-ট্রাক-লরি ও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬