বর্ণিল আয়োজনে ইবিতে দীপাবলি উৎসব

০৫ নভেম্বর ২০২১, ০৯:৪৫ AM
দীপাবলি উৎসব

দীপাবলি উৎসব © টিডিসি ফটো

অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এ দীপবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসিসিতে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে। এ সময় প্রদীপের আলোকরশ্মি, মোমবাতি প্রজ্জ্বলন রঙিন ফানুস ও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ যেন নিরব ক্যাম্পাসকে সরব ও জাগ্রত করার প্রয়াস।

প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দীপাবলী অনুষ্ঠানের উদ্বোধন করেন পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বিবিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ধনঞ্জয় কুমার। এ সময় প‚জা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হৃদয় পাল, রতন রয়, আশিস সরকার, অরপিতা বিট, অনুভবা রাণী এবং নিরবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবারের দীপাবলির প্রতিবাদ্য বিষয় সমাজ থেকে সাম্প্রদায়িকতা বিনাশ করা। দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সাম্প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এটাই প্রত্যাশা তাদের।

হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালকসহ দুই বন্ধু নিহত
  • ১৭ মার্চ ২০২৬
ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পকে ‘ভুল পথে পরিচালিত …
  • ১৭ মার্চ ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শ…
  • ১৭ মার্চ ২০২৬
জুলাই গণ-আন্দোলন: ন্যারেটিভ, সংবিধান ও রাষ্ট্রীয় বৈধতা
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence