কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবির ১ম প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. হুমায়ুন কবির

০৪ নভেম্বর ২০২১, ০৩:৫০ PM
অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির

অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহমুদুল আলম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩ এর ধারা ১১ ক (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। প্রো- ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের দিন থেকে ৪ বছর দায়িত্ব পালন করবেন। উপ-উপাচার্যের দায়িত্ব পালনকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬