ধর্ম নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থী তিথির বিচার শুরু

০৪ নভেম্বর ২০২১, ০২:৪০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার © ফাইল ফটো

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

এছাড়া মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে তিথি সরকারের স্বামী শিপলু মল্লিককে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেছেন।

আজ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তিথি সরকার ও তার স্বামী শিপলু সরকার মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তাদের আইনজীবী অব্যাহতির শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাদের অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ বছরের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চতুর্থতলা থেকে তিথি সরকারকে ‘হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’ বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। প্রকৃতপক্ষে সিআইডিতে এ রকম কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনার তদন্তে নেমে গুজব রটনাকারী নিরঞ্জন বড়াল নামের একজনকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিরঞ্জনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গত ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। চলতি বছরের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান তাদের দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২৫ অক্টোবর সকাল ৯টায় পল্লবীর নিজ বাসা থেকে থানার উদ্দেশে বের হয়েছিলেন তিথি সরকার। এরপর ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী তিথি সরকার মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথিকে সাময়িক বহিষ্কার করে। এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ।

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬