আবাসিক শিক্ষার্থীদের মাস্ক ও ফুল দিয়ে বরণ করে নিল বেরোবি

০২ নভেম্বর ২০২১, ০৩:১৫ PM
শিক্ষার্থীদের বরণ করার মুহূর্ত

শিক্ষার্থীদের বরণ করার মুহূর্ত © টিডিসি ফটো

করোনার কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করতে থাকেন।

আবাসিক হল খোলা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় হলে আসা শিক্ষার্থীদের ফুল, চকলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, আবাসিক শিক্ষার্থীদের হলে থাকার যে নির্দেশনা রয়েছে সেগুলো পালন করে হলে থাকতে হবে। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে।

শিক্ষার্থীদের বরণ করার আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রোভিসি সরিফা সালোয়া ডিনা বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে উঠতে পারছেন, এটা আনন্দের বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে সবার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনার অন্তত একডোজ টিকা নিতে হবে। এটি ছাড়া হল ও ক্লাসে প্রবেশ করা যাবে না।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950