জবি কেন্দ্রে টিকা পেয়েছেন ১ হাজার ৬৩০ শিক্ষার্থী

২৮ অক্টোবর ২০২১, ০৩:৩৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে করোনার টিকা পেয়েছেন ১ হাজার ৬৩০ জন। শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে টিকা গ্রহণ কার্যক্রম একদিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী রবিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা কেন্দ্র বসবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রথমদিনে ১০৫, দ্বিতীয় দিন ২৮০, তৃতীয় দিনে ৩৫০, চতুর্থ দিনে ৩৯৫ ও আজ বৃহস্পতিবার ৫০০ জন টিকা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমাদের এই কেন্দ্রে ৫ দিন টিকা দেওয়ার কথা ছিলো। কিন্তু শিক্ষার্থীদের চাহিদা থাকায় আরও একদিন সময় বাড়ানো হয়েছে। আগামী রবিবার টিকাকেন্দ্র বসবে।

তিনি বলেন, আমরা এই পাঁচদিনে ১ হাজার ৬৩০ জনকে করোনার টিকা নিশ্চিত করেছি। যাদের অন্তত জাতীয় পরিচয়পত্র কার্ড (এনআইডি) আছে তারা কেন্দ্রে আসলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া টিকার জন্য এনআইডি কার্ড দ্রুত প্রাপ্তিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ে একটি আবেদন কেন্দ্রও তৈরি করা হয়েছে। এখানে এসে শিক্ষার্থীরা এনআইডির জন্য আবেদন করছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার ওই টিকাকেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬