জাতিসংঘের ফেলোশিপ পেলেন চবির ১১ শিক্ষার্থী

২৬ অক্টোবর ২০২১, ০৬:৩২ PM
জাতিসংঘের ফেলোশিপ পাওয়া চবির ১১ শিক্ষার্থী

জাতিসংঘের ফেলোশিপ পাওয়া চবির ১১ শিক্ষার্থী © টিডিসি ফটো

জাতিসংঘের ফেলোশিপ পেলেন চবির ১১ শিক্ষার্থী। তারা ১৫৩ টি দেশের ২২০০ টি ক্যাম্পাস থেকে ২৫ হাজারের বেশি স্নাতক পর্যায়ের ছাত্রনেতাদের সাথে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এ সুযোগটি অর্জন করেছেন।

ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- ইসরাত জাহান মুন্নী, মরিয়ম জাহান সায়মা, ইসরাত জাহান লীনা, মাহমুদুল হাসান, উম্মে সায়েদা, ইয়াছিন আরফাত, মোঃ নাফসিন মাবুদ ইফতি, তনয়া নাথ, আবদুল্লাহ আল হাসান, খাদিজা রাশনি এবং তাসনিম রহমান নাফিস।

জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা কার্যক্রম ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২১’ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে। এ ফেলোশিপটি অর্জন করার মাধ্যমে বাংলাদেশও প্রথমবার মিলেনিয়াম ফেলোশিপের যাত্রা শুরু করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর কাজের সামাজিক প্রভাব এবং সমাজের কল্যাণের প্রতি প্রতিশ্রুতি এবং উৎসাহ তাদেরকে ২০২১ সালের মিলেনিয়াম ফেলোশিপ ক্লাসের জন্য নির্বাচিত করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা মিলেনিয়াম ফেলো হিসেবে ৫টি সামাজিকভাবে মর্যাদাপূর্ণ প্রভাবক্ষম প্রোগ্রামে চট্টগ্রাম ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২১’ এ নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ ২৫ অক্টোবর ২০২১ বিকেল ৪:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

উপাচার্য ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এ মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। শিক্ষার্থীরা তাদের এ অর্জনের মধ্যে দিয়ে সমাজের কল্যাণের জন্য অধিকতর উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মিলেনিয়াম ফেলোশিপ একটি দীর্ঘ নেতৃত্বমূলক প্রোগ্রাম যা সারা বিশ্ব থেকে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীদের একত্রিত করে। এ একাডেমিক প্রোগ্রামটির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মূল্যবোধ, পেশাগত যোগ্যতা এবং ক্যারিয়ারের পথ বিকাশে সহায়তা করা যেটি সামাজিক প্রভাবক্ষম কাজে সাফল্যের জন্য প্রয়োজনীয়। ২০২১ সালে ১২০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের অধিক মিলেনিয়াম ফেলোদের প্রতিনিধিত্ব করার জন্য বেঁছে নেয়া হয়েছে। 

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950