৫৮৭ দিন পর ইবিতে সশরীরে ক্লাস শুরু

২৫ অক্টোবর ২০২১, ০৮:১১ PM
ইবিতে চলছে সশরীরে ক্লাস

ইবিতে চলছে সশরীরে ক্লাস © টিডিসি ছবি

৫৮৭ দিন বন্ধের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সশরীরে ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত এসব শিক্ষার্থীরা।

তবে ক্লাসে শিক্ষার্থীদের মাস্ক পড়া বাধ্যতামূলক ছিল। অফলাইন ও অনলাইন দুইভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া করোনাকলীন দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিতে রিভিউ ক্লাস নেয়া হবে।

ক্যাম্পাসে সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করছে। কেউ দলবদ্ধ হয়ে সেলফি তুলছে আবার কেউ বন্ধুদের সাথে খোশ গল্প আর খুনসুটিতে মেতে উঠেছে। তাদের দেখে মনে হচ্ছিল এত দিনের সব জমানো আড্ডা একসঙ্গে ফেরত দিচ্ছে। অনেকেই গোল হয়ে বসে নিজেদের করোনাকালীন দীর্ঘ সময় পার করার অভিজ্ঞতা শেয়ার করছেন।

ইংরেজী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে সত্যিই ভাল লাগছে। আমরা হতাশায় নিমজ্জিত ছিলাম। কিন্তু শিক্ষকদের অনুপ্রেরণা আমাদের সাহস যুগিয়েছে। আমরা আবার নতুন উদ্যমে শিক্ষার আলোয় আলোকিত হতে চায়।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর অন্তত এক ডোজ করোনার টিকা নেয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আবসিক হলসূমহ ও কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬