চুল কর্তন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষক-কর্মকর্তা অবরুদ্ধ

২৫ অক্টোবর ২০২১, ০৮:২৫ AM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষক-কর্মকর্তা অবরুদ্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষক-কর্মকর্তা অবরুদ্ধ © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের বহিষ্কারের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তদন্ত কমিটির প্রধানসহ ৩৩ জন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দলনরত শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন।

জানা যায়, অনশনরত শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দিয়ে ভেতরে শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে। তবে এই আন্দোলন স্থগিত করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

তদন্ত কমিটির প্রধান ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ আমরা ৩৩ জন শিক্ষক-কর্মকর্তা বিকেল ৪টা থেকে একাডেমিক ভবনে অবরুদ্ধ হয়ে রয়েছি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝছে না।

লায়লা ফেরদৌস হিমেল আরও বলেন, যেহেতু সিন্ডিকেট সভায় সদস্যরা তদন্ত প্রতিবেদন খুলেছেন এবং আমার জানা মতে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এখন এ বিষয়ে বলার অবকাশ নেই। তবে তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমকে কেউ কিছু বলেনি।

একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলেও সেখানে কোনো সিন্ডিকেট সদস্যকে তদন্ত প্রতিবেদনের কপি সরবরাহ করা হয়নি। সেক্ষেত্রে তদন্তে আসা কোনো তথ্য অফিসিয়ালি কোথাও সরবরাহ করা হয়নি।

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার চেয়ে আন্দোলন থেকে বক্তব্য দেওয়ার সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন শামীম হাসান (২৪) নামে এক শিক্ষার্থী। পরবর্তীতে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাকিব হাসনাত জনান, বিষপান করা শিক্ষার্থী শামীম হাসানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সে শঙ্কামুক্ত আছে।

এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টা থেকে দ্বিতীয় দফায় আবারও আন্দোলন ও আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দ্বিতীয় দফায় আবারও অনশনের মধ্যদিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close