জবিতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে কাউন্সিলিং কমিটি গঠন

২৪ অক্টোবর ২০২১, ০৮:২৫ AM
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে কাউন্সিলিং কমিটি গঠন

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে কাউন্সিলিং কমিটি গঠন © ফাইল ফটো

শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুর মোহাম্মদকে আহ্বায়ক এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজীকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কাউন্সিলিং কমিটি করা হয়েছে। কাউন্সিলিংয়ে অভিজ্ঞতাদের নিয়ে টিম করার কথা বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সানজিদা খান ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম।

জানা যায়, করোনাভাইরাসের সময়ে দীর্ঘদিন স্বাভাবিক শিক্ষাজীবনের বাইরে থাকা অবসাদগ্রস্ত হয়ে পড়া শিক্ষার্থীদের মনোবল ধরে রাখতে এবং আত্মঘাতী সিদ্ধান্ত থেকে তাদের বিরত রাখার জন্যেই এ কাউন্সিলিং কমিটি গঠন করা হয়েছে।

প্রেমের কারণে, অর্থনৈতিক সমস্যা ও পারিবারিক কলহে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গত আড়াই মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের চারজনেই আত্মহত্যা করেছেন।

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬