শিক্ষক ফারহানার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক স্থগিত

২২ অক্টোবর ২০২১, ১০:৫০ PM
অভিযুক্ত শিক্ষক ফারহানা

অভিযুক্ত শিক্ষক ফারহানা © ফাইল ছবি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে রবির ঢাকা অফিসে এ বৈঠক শুরু হয়। টানা ৩ ঘণ্টা বৈঠক চলার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত সাড়ে ৭টার দিকে এ বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে রবির দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ ও রেজিস্ট্রার সোহরাব আলী মোবাইল ফোনে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেন। এর পরপরই আন্দোলনরত শিক্ষার্থীদের নেতারা জরুরি বৈঠক করে আবারো আন্দোলনের সিদ্ধান্ত নেন।

এরপর তারা রাত ৮টা থেকে আমরণ অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দিয়ে এ কর্মসূচি শুরু করেন। তারা দুটি গ্রুপে ভাগ হয়ে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অনশন ও বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় আবারো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে।

পড়ুন: ফের আন্দোলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বিকালে ঢাকা অফিসে সিন্ডিকেট বৈঠক ডাকেন। যথাসময়ে এ বৈঠক শুরু হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ট্রেজারার আবদুল লতিফ বলেন, শিক্ষিকা ফারহানার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে কিছুটা আলোচনা হয়েছে এবং আরও আলোচনা হবে। পরে বৈঠকটি স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
close