রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শিক্ষক ফারহানার বক্তব্য ছাড়াই প্রতিবেদন জমা, কাল সিদ্ধান্ত

২১ অক্টোবর ২০২১, ১০:৩৬ PM
অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন

অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন © সংগহীত

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুই দফা সময় নিয়েও তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেননি অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। তার বক্তব্য ছাড়াই প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা একটায় ওই শিক্ষকের তদন্ত কমিটির কাছে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করার কথা ছিল। কিন্তু তাঁর জন্য বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করার পরও তিনি আসেননি।

পরে বিকেল ৫টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলীর কাছে প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের জন্য আমরা বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি তাঁর বক্তব্য উপস্থাপনার জন্য আসেননি।

তিনি বলেন, যে কারণে আমাদের তদন্ত প্রতিবেদনটি আজ বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলীর কাছে জমা দেওয়া হয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় তদন্ত কমিটি ডাকার পরেও না এসে সময় প্রার্থনা করেন।

প্রথমে তাঁকে সময় দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও তিনি বারবার ই-মেইলে সময়ের আবেদন করায় কমিটি তাঁকে দুই সপ্তাহ সময় দিয়ে ২১ অক্টোবর বেলা একটায় হাজির হতে বলেছিল। কিন্তু তিনি আসেননি।

বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ট্রেজারার আবদুল লতিফ বলেন, আগামীকাল শুক্রবার সিন্ডিকেট সভায় সবার সামনে তদন্ত প্রতিবেদনটি উন্মোচন করা হবে। পরে কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত মাস বয়সী যমজ দুই সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৪ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950