আত্মহত্যা করল জগন্নাথের আরেক শিক্ষার্থী

২১ অক্টোবর ২০২১, ১০:৫৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের দিনে এল শিক্ষার্থীর মৃত্যুর বিষাদের খবর। ছাদের সিলিংয়ের হুকের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন জবির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্বর্ণা।

বুধবার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লার ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে। তবে আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি পুলিশ কিংবা পরিবার। 

নিহত স্বর্ণার পিতা আব্দুস সেলিম নড়াইল জেলার কালিয়া উপজেলার ভূমি কর্মকর্তা। তিনি জানান, আমি ছিলাম কর্মস্থলে। মঙ্গলবার রাতে পড়া শেষ করে স্বর্ণা তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। ভোর ৫টা কিংবা সাড়ে ৫টায় মায়ের কাছ থেকে উঠে নিজের ঘরে যায় সে। সকাল ১০টার দিকে কাজের মেয়ে ঝাড়ু দিতে স্বর্ণার ঘরে ঢুকলে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

তবে কেন মেয়ে আত্মহত্যা করল সে সম্পর্কে কিছু জানাতে পারেননি বাবা আব্দুস সেলিম।

স্বর্ণার বাবা জানান, ব্যারিস্টার হতে চেয়েছিল তার মেয়ে স্বর্ণা। কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। একটি পরীক্ষা দেয়ার জন্য বৃহস্পতিবার তার সঙ্গে স্বর্ণার ঢাকায় যাবার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মোঃ শরিফুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে লাশ গ্রহণ করি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তার গলায় ফাঁসির দাগ ছিল। প্রাথমিকভাবে আমি এটাকে আত্মহত্যা বলে মনে করছি। পরিবারের দাবিও তাই। এ নিয়ে আরও তদন্ত হবে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, আমাদের একজন শিক্ষার্থীর এভাবে মারা যাওয়া খুবই দুঃখজনক। কেউ এভাবে মারা যাক, আমরা তা কখনোই চাই না। এ বিষয়ে আমরা খুবই মর্মাহত।

এ নিয়ে চলতি বছরের আগস্ট থেকে জবির চারজন শিক্ষার্থীর আত্মহননের ঘটনা ঘটল। গত ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জে বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় অমিতোষ হালদারের মরদেহ উদ্ধার করা হয়। ১৩ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ বিভাগের অষ্টম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চন্দন পার্সি বাড্ডার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এর আগে ২৩ আগস্ট উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টারের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মিজবাহ উল আজিমের মরদেহ। আর সর্বশেষ সেই তালিকায় যোগ হলো গত বুধবারে আত্মহত্যা করা স্বর্ণার নাম।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬