‘কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি’র যাত্রা শুরু

২০ অক্টোবর ২০২১, ০৮:১৪ PM
কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি

কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি © টিডিসি ছবি

ভ্রমণ পিপাসু শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে 'কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি'। বুধবার (২০ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯ সদস্য বিশিষ্ট আহ্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে লোক প্রশাসন বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সবুজকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের ইমদাদুল হক রিফাদকে সদস্য সচিব করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেহেদী হাসান মুরাদ, মুনিম হাসান অনিক, এনায়েত উল্লাহ, আবুবকর সিদ্দিক ফরহাদ, মঈনুদ্দীন ইরফান, মো. আজিজুল হল মুন্না ও মুহসিন জামিল।

উল্লেখ্য, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভ্রমণ বিষয়ক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি।’

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950