মন্দিরে হামলা-ভাংচুরের প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

১৯ অক্টোবর ২০২১, ০৩:৩৮ PM
জবি শিক্ষক সমিতির মানববন্ধন

জবি শিক্ষক সমিতির মানববন্ধন © টিডিসি ফটোটিডিটিডি

সাম্প্রতিক সময়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও তাদের উপাসনালয় ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনারও দাবি জানান।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভাইদের মনে যে ভয় শঙ্কা দেখা দিয়েছে, সেই শঙ্কা থেকে তাদেরকে বের করে আনা। আমরা এই মানববন্ধন থেকে তাদের উদ্দেশ্যে এই বাণী শোনাতে চাই, আমরা সকলে আপনাদের পাশে আছি।

গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরকে আরও তৎপর হয়ে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে হবে। তাদের তালিকা করে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে অবিলম্বে অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সেই ১৯৭১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে এ রকমের সাম্প্রদায়িক ঘটনা কম হয়নি। কাদের নির্দেশে এ রকমের ঘটনা ঘটানো হয়ে থাকে কারা এর মদদদাতা তা আমরা সকলেই জানি। মাননীয় প্রধানন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, খুব শ্রীঘই এদের খুঁজে বের করে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।

অনুজীব বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া বলেন, আমরা যদি আমাদের মনের ভিতরে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাকে ধারণ করতে না পারি তাহলে এ রকমের সাম্প্রদায়িকতার বীজকে উৎখাত করা কখনোই সম্ভব হবে না।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬