সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

১৯ অক্টোবর ২০২১, ০২:৩২ PM
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

সাম্প্রদায়িক ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ইবি সংসদ ও শাখা ছাত্রলীগ পৃথকভাবে কর্মসূচি পালন করে। এসময় তারা হামলায় জড়িতদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন দলীয় টেন্ট থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিক, ইমানুল সোহান, পিয়াস পান্ডেসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে তারা চার দফা দাবি পেশ করেন। তাদের চার দফা দাবি গুলো হলো, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ, সকাল জাতিসত্ত্বার স্বীকৃতিসহ ৭২ এর সংবিধান পুনঃবহাল এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন নিষিদ্ধ করণ।


সমাবেশে ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক জি. কে সাদিক বলেন, আমরা মনে করি এসব সাম্প্রদায়িক হামলা শাসক দলের ইন্ধন ছাড়া সম্ভব নয়। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও শিক্ষার্থীদের সংকট চলমান। অন্যদিকে বেকার সমস্যার বিষফোঁড়াসহ সকল আন্দোলনকে সরকার অন্যদিকে ঘোরানোর অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, তারা পরিকল্পিতভাবেই এসব সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। দূর্গাপূজায় নবমীর দিনও তারা পুলিশি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এসব হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ একই সময়ে তাদের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দীকি আরাফাত, বিপুল খান, শাহজালাল ইসলাম সোহাগ, হুসাইন মজুমদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে পরিবর্তন 'অত্যন্ত …
  • ১৭ মার্চ ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence