গুচ্ছ ভর্তি: বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৬ হাজার

১৬ অক্টোবর ২০২১, ১০:১০ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩ হাজার ৪৫৮ জন, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৯৩ জন এবং ‘সি’ ইউনিটের পরিক্ষার্থীর সংখ্যা ৭৯৭ জন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম বলেন, প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দিন বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী আছে। পরীক্ষার আসন বিন্যাস, সার্বিক নিরাপত্তা সব কিছুতেই আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জিএসটি ভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বলা হয়েছে, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬