ববির ভর্তির নির্দেশিকা প্রকাশ, মোট আসন ১৪৪০টি

১৫ অক্টোবর ২০২১, ০৫:১৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী রবিবার (১৭ অক্টোবর) বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে প্রধমবারের মতো দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিট এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি স্কোর দেওয়া হবে। এরপর গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ শর্ত ও চাহিদা উল্লেখ করে শিক্ষার্থী ভর্তির বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে। ভর্তি পরীক্ষায় পাওয়া স্কোর অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘A’ ইউনিটভুক্ত (বিজ্ঞান) বিষয়গুলোতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে সর্বনিম্ন ৬ নম্বর পেতে হবে। গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়টি থাকতে হবে। এছাড়া বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তি হতে হলে মাধ্যমিক বা সমমানে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ন্যুনতম জীববিজ্ঞানে ৬ নম্বর পেতে হবে। ‘A’ ইউনিটে ২টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগে ভর্তি নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘B’ ইউনিটভুক্ত (মানবিক) বাংলা বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলায় ১২, ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে ইংরেজিতে ১৪ পেতে হবে। এছাড়া অর্থনীতিতে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অর্থনীতি বা গণিত বিষয়টি থাকা বাধ্যতামূলক। তবে এই ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে ভর্তি হবার ক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি। এ বছর ‘B’ ইউনিটে ৩টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগে ভর্তি নেবে কর্তৃপক্ষ।

তবে ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘C’ ইউনিটভুক্ত (বিজনেস স্ট্যাডিজ) বিষয় পেতে হলে শর্তের প্রয়োজন নেই। তবে শাখা পরিবর্তনের ক্ষেত্রে ‘C’ ইউনিটের বিষয় পেতে হলে ‘A’ ও ‘B’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানে উচ্চতর গণিত বা পরিসংখ্যান অথবা অর্থনীতি থাকতে হবে। এবছর বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মোট ৪টি বিষয়ে ভর্তি নেবে কর্তৃপক্ষ।

এদিকে মোট আসনের অতিরিক্ত ৫% মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত সম্প্রদায়, পৌষ্য কোটাও থাকবে।

উল্লেখ্য, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১ হাজার ৪৪০টি আসন রয়েছে।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950