ইবির বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি'র নেতৃত্বে মাসুম-তারিক

১১ অক্টোবর ২০২১, ০৩:৫৯ PM
সভাপতি মাসুম সরকার  এরং সাধারণ সম্পাদক তারিক সাইমুম

সভাপতি মাসুম সরকার এরং সাধারণ সম্পাদক তারিক সাইমুম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি'র ২০২১-২০ বর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুম সরকার সভাপতি ও তারিক সাইমুম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী ১ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১১ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও হল প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দারের অনুমতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আব্দুল্লাহ আদনান, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যবস্থাপনার বিভাগের শ্যাম সরকার, সাংগঠনিক সম্পাদক বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমানুল সোহান এবং দপ্তর সম্পাদক আরবী সাহিত্য বিভাগের ইব্রাহিম খলিল।

এছাড়া অর্থ-সম্পাদক হিসেবে রয়েছেন রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগের হাম্মাদ আহম্মেদ, তথ্য ও প্রচার সম্পাদক আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শাহাজান আলী, বিতর্ক ও গবেষণা সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সালমান আহমেদ, সাহিত্য সম্পাদক অর্থনীতি বিভাগের ফুয়াদ হাসান, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আহসান হাবিব এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসানুউল্লাহ চৌধুরী, মাহমুদুল হাসান ও নাজিম হোসেন।

চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে পরিবর্তন 'অত্যন্ত …
  • ১৭ মার্চ ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১৭ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালকসহ দুই বন্ধু নিহত
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence