পূজা ও মিলাদুন্নবীতে ৯ দিন বন্ধ থাকবে শাবিপ্রবির অফিস

০৭ অক্টোবর ২০২১, ০১:২৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী ও লক্ষীপূজা উপলক্ষে নয় দিনের ছুটি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এবং ঈদ-ই-মিলাদুন্নবী ও লক্ষীপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ বন্ধ থাকবে।

পূজা ও ঈদ-ই-মিলাদুন্নবীর এই ছুটির পরে আগামী ২৫ অক্টোবর থেকে হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে শাবিপ্রবির আবাসিক হল। তবে সশরীরে কবে থেকে ক্লাস শুরু হবে তা এখনও ঠিক করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬