কুবিতে লোকপ্রশাসন ৯ম ব্যাচের বিদায় অনুষ্ঠান

০৬ অক্টোবর ২০২১, ১১:২১ AM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া পিকনিক রিসোর্টে বিভাগটির সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সংঠনটির সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রশিদুল ইসলাম শেখ।

প্রধান অতিথির ব্যক্তব্যে ড. মোঃ রশিদুল ইসলাম শেখ বলেন, তোমরা আগে ছিলে পরিবারের ছায়াতলে আর এখন আমাদের আশ্রয়স্থলে। সামনে তোমরা আশ্রয়বিহীন হয়ে যাবে। এখন সকলের উচিত নিজের আশ্রয়স্থল গড়ে তোলা। এই জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম ও ধৈর্য রাখতে হবে। তাহলে সফল হতে পারবে।

এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. রুহুল আমিন বলেন, আজকে এই বিদায়ের দিনে একটা কথা বলার আছে। তোমরা যেখানে যাও সবসময় ভালো থেকো। আর বিশ্রাম নেওয়ার সময় শেষ, এখন কঠোর পরিশ্রম করে একটা ভালো জায়গা যাও, সেই দোয়া রইল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিউর রহমান, ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন ও জান্নাতুল ফেরদৌস, প্রভাষক মো. মাহিন উদ্দিন ও ফয়জুল ইসলাম ফিরোজ, বিভাগের সাবেক শিক্ষার্থী ও চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার সহকারী ভূমি অফিসার আমজাদ হোসেন অর্নব, একই বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি  ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬