ববিতে ক্লাসরুম ভবন ও গ্যারেজ উদ্বোধন

০৩ অক্টোবর ২০২১, ০৮:১৩ PM
ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এ ভবন দুটি উদ্বোধন করেন

ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এ ভবন দুটি উদ্বোধন করেন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একানব্বই লাখ টাকা ব্যায়ে নির্মিত একতলা বিশিষ্ট ক্লাসরুম ভবন ও গাড়ীর গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এ ভবন দুটি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ক্লাসরুম ভবন নির্মান করায় শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্লাস রুমের সংকট দূর হবে এবং গ্যারেজ নির্মান করায় পরিবহন পুলের গাড়ীগুলো রক্ষাণাবেক্ষন অনেক সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোশিয়েশন, গ্রেড ১১-১৬ ও ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রকৌশল শাখার কর্মকর্তবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের নিবার্হী প্রকৌশলী মুরশীদ আবেদীন জানান, প্রকৌশল শাখার তত্বাবধায়নে ভবন দুটি নির্মানে মোট ব্যয় হয়েছে একানব্বই লক্ষ টাকা।  

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬