ইবির ধর্মতত্ত্ব ইউনিটের আবেদন ৭ অক্টোবর

০৩ অক্টোবর ২০২১, ০৩:২৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ‘ডি’ ইউনিটের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন-প্রক্রিয়া ৭ অক্টোবর থেকে শুরু হবে। আবেদন ফি ৮৫০ টাকা।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (htttp://www.iu.ac.bd) ভর্তির আবেদন করা যাবে। ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের অধীনে আসন সংখ্যা ২৪০। মোবাইল/অনলাইন ব্যাকিং (বিকাশ/নগদ/রকেট/ভিসা কার্ড/মাস্টার কার্ড) এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে।

প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশসহ এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। গত বছরের ন্যায় ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট ২৫ নম্বর কাটা যাবে।

আবেদনকারীর যোগ্যতা, ভর্তিচ্ছু আবেদকারীকে অবশ্যই ২০১৯ অথবা ২০২০ সনের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ করা সাপেক্ষে বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করা যাবে।

উল্লেখ্য, গুচ্ছ ব্যাতিরেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ধর্মতত্ত্ব অনুষদের সতন্ত্র ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence