জাককানইবির হল খুলছে ২৫ অক্টোবর

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৭ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলো আগামী ২৫ অক্টোবর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন শিক্ষার্থীদের জন্য অগ্নি-বীণা ও দোলন-চাঁপা হল দুটি খুলে দেওয়া হবে।

নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির জন্য নীতিমালা প্রণয়নে কাজ চলছে, নীতিমালা প্রণয়ন শেষে হল দুটি খোলার বিষয়ে অতি শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর,২০২১ খ্রি.) সকালে জাককানইবির ৩৭তম একডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর।

সভায় গৃহীত অন্যান্য উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো- শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার বিষয়টি বিভাগের এখতিয়ারে রাখা হয়েছে। আগামী ২৫ অক্টোবরের পরে থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সশরীরে শিক্ষার্থীদের ক্লাশ নিতে পারবে।

এছাড়া শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগগুলো একাডেমিক ক্যালেন্ডার তৈরী পূর্বক নির্ধারিত বিভিন্ন ছুটি কাটছাট করেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬