গাছে ঝুলছিল জবি ছাত্রের লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ PM
অমিতোষ হালদার ও জবি লোগো

অমিতোষ হালদার ও জবি লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদার আত্নহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় তার বাড়ির পাশে গাছে ঝুলন্ত  অবস্থায় তার লাশ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশের এএসপি ( ক্রাইম এন্ড অপস) মিজানুর রহমান।

আমিতোষ হালদারের গোপালগঞ্জ জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নের  ভূপেন হালদারের ছেলে। তিনি জগন্নাথবিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সংবাদিকা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশের ধারণা তিনি সুইসাইড করেছেন। কয়েক পাতা সুইসাইড নোটও পাওয়া গেছে। কেনো, কী কারণে সুইসাইড করেছেন- এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।  লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী ও শিক্ষকবৃন্দ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে একই ব্যাচের শিক্ষার্থী রাফসান জানি খান বলেন, উনি আমাদের ২ বছরের সিনিয়র ছিলেন। বিভিন্ন সমস্যায় ২ টা বছর গ্যাপ দিয়েছেন।সিনিয়র হওয়াতে আমরাও তেমন জোর করে সম্পর্ক করতে যেতাম না। উনিও দরকার ছাড়া আমাদের সাথে কথা বলতেন না।ধারণা করা হচ্ছে উনি মানসিকভাবে হতাশা থেকেই এই মৃত্যু। খুবই অসাধারণ মানুষ ছিলেন তিনি।

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬