জবির ছাত্রী হলের সিটের আবেদন শুরু ১ অক্টোবর

২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিটের জন্য শিক্ষার্থীদের আবেদন ১ অক্টোবর থেকে অনলাইনে শুরু। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের “বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিক ছাত্রী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

এ বিষয়ে হল কর্তৃপক্ষ জানান, হলের সিট প্রদানে মাস্টার্স ও স্নাতক শেষ বর্ষকে বেশি প্রাধান্যসহ অন্য ব্যাচগুলোকে সিনিয়রিটির ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে। প্রথম বর্ষের জন্যও সিট থাকবে। তাদের যেহেতু সেমিস্টার পরীক্ষা হয়নি তাই তাদের ক্ষেত্রে এডমিশনের রেজাল্টের উপর ভিত্তি করে সিট দেওয়া হবে। এছাড়া ঢাকার বাইরের জেলার শিক্ষার্থীদের সিট প্রদানে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের এই লিংকয়ে লগইন করে আবেদন করতে হবে।

অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬