সিভাসু

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ১৮ অক্টোবর

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৮ PM
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ১৮ অক্টোবর

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ১৮ অক্টোবর © ফাইল ফটো

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী ১৮ অক্টোবর থেকে পুরোদমে পাঠদান শুরু হতে যাচ্ছে। এর আগে আগামাী ৭ অক্টোবর থেকে সীমিত আকারে ক্লাস চালু হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগে দুই ধাপে আবাসিক হল খুলবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। তাদের ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে।

১০ অক্টোবর থেকে সকল শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। সকল শিক্ষার্থীর ক্লাস শুরু হবে ১৮ অক্টোবর থেকে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে অংশ নিতে হবে। এছাড়া হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও প্রক্টর ছিলেন।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence