খুবির হল খুলবে ১৮ অক্টোবর

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৮ অক্টোবর থেকে। প্রথমে হলে উঠবেন মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে পারবেন।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে সিন্ডিকেটের ২১৫তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। 

সভা শেষে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর তারিখ বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। ওই দিন থেকে মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে হলে প্রবেশের অনুমতি পাবে। হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব জমা দিতে হবে।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close